Skip to main content

আমাদের সম্পর্কে

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, বাংলাদেশেই তৈরি

OurCampusBD হলো বাংলাদেশের স্কুল, মাদ্রাসা, একাডেমি ও কোচিং সেন্টারের জন্য তৈরি একটি সম্পূর্ণ ম্যানেজমেন্ট সফটওয়্যার। ভর্তি, শিক্ষার্থীর তথ্য, উপস্থিতি, বেতন আদায়, পরীক্ষা ও ফলাফল, শিক্ষকের বেতন এবং অভিভাবকের সাথে যোগাযোগ — প্রতিষ্ঠান পরিচালনার এই সব কাজ একটি জায়গা থেকে করা যায়।

আমরা কেন এটি তৈরি করেছি

বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠান এখনো খাতা আর এক্সেল ফাইলে চলে। ফলে মাস শেষে বেতনের হিসাব মেলাতে দিন চলে যায়, পরীক্ষার ফলাফল তৈরি করতে ভুল হয়, আর অভিভাবক জানতেই পারেন না তার সন্তান স্কুলে গিয়েছিল কি না। যেসব বিদেশি সফটওয়্যার পাওয়া যায় সেগুলো বাংলা ঠিকমতো সামলাতে পারে না, বিকাশ-নগদ চেনে না, আর মাদ্রাসার কাঠামো তো একেবারেই বোঝে না।

OurCampusBD সেই ফাঁকটা পূরণ করতে তৈরি — বাংলাদেশের প্রতিষ্ঠান কীভাবে চলে সেটি দেখে, প্রতিষ্ঠানের সাথে বসে।

সংখ্যায় আমরা

  • ২২+ শিক্ষা প্রতিষ্ঠান প্ল্যাটফর্মে যুক্ত
  • ৯০০+ শিক্ষার্থীর তথ্য পরিচালিত হচ্ছে
  • ৪৫+ শিক্ষক ও কর্মচারী সিস্টেমে
  • ২,০২৫ সাল থেকে প্রতিষ্ঠান পরিচালনায়

প্রতিষ্ঠানের সংখ্যায় সক্রিয় ও নিষ্ক্রিয় — দুই ধরনের অ্যাকাউন্টই ধরা হয়েছে। শিক্ষার্থী ও কর্মীর সংখ্যা সিস্টেমের প্রকৃত রেকর্ড থেকে নেওয়া। যেসব প্রতিষ্ঠান এখন চালু আছে তাদের তালিকা এই পাতায় দেখতে পারেন।

যা যা করি

প্রতিটি মডিউলের বিস্তারিত ফিচার পাতায় দেওয়া আছে। সংক্ষেপে: ভর্তি ও শিক্ষার্থী ব্যবস্থাপনা, উপস্থিতি, বেতন ও অনলাইন পেমেন্ট, পরীক্ষা ও ফলাফল, অভিভাবক SMS, শিক্ষকের বেতন এবং আইডি কার্ড।

বাংলাদেশের জন্য কী আলাদা

  • বিকাশ, নগদ, রকেট ও ShurjoPay দিয়ে সরাসরি বেতন আদায়
  • সম্পূর্ণ বাংলা ইন্টারফেস এবং বাংলা ইউনিকোডে SMS
  • আলিয়া ও কওমি — দুই ধারার মাদ্রাসার শ্রেণি, বিষয় ও গ্রেডিং কাঠামো
  • ধীর ইন্টারনেটেও দ্রুত খোলে এমনভাবে তৈরি পেজ
  • প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব সাবডোমেইন ও পাবলিক ওয়েবসাইট

যোগাযোগ

ডেমো, মূল্য বা সেটআপ নিয়ে কথা বলতে হোয়াটসঅ্যাপে +8801978121827 নম্বরে বার্তা দিন, অথবা [email protected] ঠিকানায় ইমেইল করুন। যোগাযোগের সব মাধ্যম এখানে দেওয়া আছে।