সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
প্রতিষ্ঠান প্রধানরা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করেন, তার সরাসরি উত্তর।
প্রশ্নের তালিকা
OurCampusBD আসলে কী?
OurCampusBD হলো বাংলাদেশের স্কুল, মাদ্রাসা, একাডেমি ও কোচিং সেন্টারের জন্য তৈরি একটি সম্পূর্ণ ম্যানেজমেন্ট সফটওয়্যার। ভর্তি, শিক্ষার্থীর তথ্য, উপস্থিতি, বেতন ও বকেয়া, পরীক্ষা ও ফলাফল, শিক্ষকের বেতন, নোটিশ এবং অভিভাবকের কাছে SMS — এই সব কাজ একটি ড্যাশবোর্ড থেকে করা যায়। প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব সাবডোমেইন ও পাবলিক ওয়েবসাইট পায়।
স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের দাম কত?
১০০ জনের কম শিক্ষার্থী থাকলে মাসিক নির্দিষ্ট ৳500 টাকা। ১০০ জন বা তার বেশি হলে প্রতি শিক্ষার্থীর জন্য মাসে ৳5 টাকা। এর সাথে সাবডোমেইন ও হোস্টিং বাবদ বছরে ৳3,000 টাকা। সেটআপ, ডেটা মাইগ্রেশন ও প্রশিক্ষণের জন্য আলাদা কোনো ফি নেই। কোনো মডিউল আলাদা করে কিনতে হয় না।
ফ্রি ট্রায়াল আছে কি?
হ্যাঁ। 14 দিনের ফ্রি ট্রায়াল দেওয়া হয় এবং এর জন্য কোনো কার্ড বা অগ্রিম পেমেন্ট লাগে না। ট্রায়ালের সময় আপনি প্রকৃত শিক্ষার্থীর তথ্য দিয়ে কাজ করতে পারবেন, এবং পরে সাবস্ক্রিপশন নিলে সেই ডেটাই থেকে যাবে — নতুন করে কিছু করতে হবে না।
OurCampusBD-এর কি মোবাইল অ্যাপ আছে?
হ্যাঁ, Android অ্যাপ আছে। ফোনের ব্রাউজারে ourcampusbd.com/app লিখলেই ডাউনলোড শুরু হয় (Android 7.0 বা নতুন, সাইজ প্রায় ৩৩ MB)। অ্যাপ খুলে প্রতিষ্ঠানের স্কুল কোড দিলেই অ্যাডমিন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করতে পারেন। iPhone ব্যবহারকারীরা Safari ব্রাউজারেই সব সুবিধা পান।
মাদ্রাসার জন্যও কি এটি ব্যবহার করা যাবে?
হ্যাঁ। আলিয়া ও কওমি — দুই ধারার মাদ্রাসাই OurCampusBD ব্যবহার করছে। শ্রেণি, বিষয়, পরীক্ষা পদ্ধতি ও গ্রেডিং আপনার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সাজানো যায়। হিফজ, কিতাব ও সাধারণ বিভাগের জন্য আলাদা শাখা তৈরি করা যায় এবং প্রতিটি শাখার আলাদা রুটিন ও ফলাফল রাখা যায়।
অভিভাবকরা কি বিকাশ বা নগদে বেতন দিতে পারবেন?
হ্যাঁ। bKash, Nagad, Rocket, ShurjoPay, Card — এই মাধ্যমগুলোতে অভিভাবক মোবাইল থেকেই বেতন পরিশোধ করতে পারেন। টাকা জমা হওয়ার সাথে সাথে হিসাবে বসে যায়, ডিজিটাল রসিদ তৈরি হয় এবং নিশ্চিতকরণ SMS চলে যায়। হাতে টাকা নিলে সেটিও একই খাতায় লিপিবদ্ধ করা যায়।
পুরোনো সিস্টেম থেকে ডেটা আনা যাবে কি?
যাবে। শিক্ষার্থী, শিক্ষক, শ্রেণি ও বকেয়ার তালিকা এক্সেল ফাইল থেকে আপলোড করা যায়। আপনার ফাইল যেভাবেই সাজানো থাকুক, আমরা সেটি ঠিক করে আপলোড করতে সাহায্য করি। এই কাজের জন্য কোনো বাড়তি ফি নেই।
চালু হতে কত দিন লাগে?
সাধারণত এক সপ্তাহ। সাবডোমেইন ও প্রাথমিক সেটআপ এক দিনেই হয়ে যায়। এরপর শিক্ষার্থী ও শিক্ষকের তালিকা আপলোড এবং অফিস স্টাফের প্রশিক্ষণে কয়েক দিন লাগে। প্রতিষ্ঠান বড় হলে বা পুরোনো ডেটা বেশি হলে সময় কিছুটা বাড়তে পারে।
আমাদের তথ্য কি নিরাপদ থাকবে?
প্রতিটি প্রতিষ্ঠানের ডেটা সম্পূর্ণ আলাদাভাবে সংরক্ষিত হয় — এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের কোনো তথ্য দেখতে পায় না। ভূমিকা অনুযায়ী অনুমতি নিয়ন্ত্রিত, অর্থাৎ শিক্ষক শুধু তার প্রয়োজনীয় অংশ দেখেন, হিসাবরক্ষক শুধু হিসাব দেখেন। নিয়মিত ব্যাকআপ নেওয়া হয় এবং সব সংযোগ এনক্রিপ্টেড।
ইন্টারনেট ধীর হলে কি কাজ করবে?
পেজগুলো ইচ্ছাকৃতভাবে হালকা রাখা হয়েছে যাতে মফস্বলের 3G সংযোগেও দ্রুত খোলে। মোবাইল ব্রাউজার বা Android অ্যাপ — যেকোনোটি থেকে সব কাজ করা যায়।
SMS পাঠানোর খরচ কীভাবে হিসাব হয়?
SMS ক্রেডিট আলাদাভাবে কেনা যায় এবং যতটুকু ব্যবহার হয় ততটুকুই কাটা হয়। উপস্থিতি, বকেয়া, ফলাফল ও নোটিশের SMS স্বয়ংক্রিয়ভাবে পাঠানো যায় অথবা প্রয়োজন অনুযায়ী নিজে পাঠানো যায়। বাংলা ইউনিকোডে SMS যায়, তাই অভিভাবক পরিষ্কার বাংলায় বার্তা পান।
টাকা ফেরত পাওয়া যায় কি?
না। অ্যাকাউন্ট চালু হয়ে গেলে সাবডোমেইন, হোস্টিং ও স্টোরেজ বরাদ্দ হয়ে যায় এবং SMS ক্রেডিট কেনা হলে তা ফেরতযোগ্য নয়। এজন্যই আমরা আগে ফ্রি ট্রায়াল দিই — টাকা দেওয়ার আগেই যাচাই করে নিন।
সাপোর্ট কীভাবে পাব?
হোয়াটসঅ্যাপ (+8801978121827) সবচেয়ে দ্রুত মাধ্যম, সাধারণত কয়েক মিনিটেই উত্তর পাওয়া যায়। এছাড়া ফোন এবং [email protected] ঠিকানায় ইমেইল করা যায়। জরুরি সমস্যায় আমরা সরাসরি স্ক্রিন শেয়ার করেও সাহায্য করি।
উত্তর খুঁজে পাননি?
হোয়াটসঅ্যাপে সরাসরি জিজ্ঞেস করুন, সাধারণত কয়েক মিনিটেই উত্তর পাবেন।