Skip to main content

পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনা সফটওয়্যার

পরীক্ষার মৌসুমে সবচেয়ে বেশি ভুল হয় নম্বর যোগ করতে আর গ্রেড বসাতে গিয়ে। একবার ভুল ধরা পড়লে পুরো ক্লাসের মার্কশিট আবার তৈরি করতে হয়। OurCampusBD নম্বর থেকে গ্রেড ও জিপিএ নিজে হিসাব করে, তাই এই ভুলের জায়গাটাই থাকে না।

যা যা করা যায়

পরীক্ষা ও রুটিন তৈরি

সাময়িক, অর্ধবার্ষিক, বার্ষিক বা নির্বাচনী — যেকোনো ধরনের পরীক্ষা তৈরি করে বিষয়ভিত্তিক রুটিন সাজানো যায়। একাধিক পরীক্ষাকে গ্রুপ করে সমন্বিত ফলাফলও বের করা যায়।

প্রবেশপত্র ও আসন বিন্যাস

শিক্ষার্থীর প্রবেশপত্র সিস্টেম থেকেই তৈরি ও প্রিন্ট করা যায়, এবং পরীক্ষার হলের আসন বিন্যাস সাজানো যায়।

নম্বর এন্ট্রি ও উপাদান

লিখিত, ব্যবহারিক, মৌখিক বা ধারাবাহিক মূল্যায়ন — প্রতিটি অংশের নম্বর আলাদা করে বসানো যায়। শিক্ষক শুধু নিজের বিষয়ের নম্বর বসাতে পারেন।

গ্রেডিং ও জিপিএ

আপনার প্রতিষ্ঠানের গ্রেডিং নিয়ম একবার বসিয়ে দিলে নম্বর থেকে গ্রেড ও জিপিএ নিজে থেকেই হিসাব হয়। মাদ্রাসার আলাদা গ্রেডিং পদ্ধতিও সমর্থিত।

নিয়ন্ত্রিত ফলাফল প্রকাশ

ফলাফল প্রস্তুত হওয়ার পরও প্রকাশ না করে রাখা যায়, এবং নির্দিষ্ট দিনে সবার জন্য একসাথে খুলে দেওয়া যায়। কে কখন কী পরিবর্তন করেছে তার রেকর্ড থাকে।

মার্কশিট ও ফলাফল পত্র

শিক্ষার্থীভিত্তিক মার্কশিট ও শ্রেণিভিত্তিক ফলাফল পত্র PDF আকারে তৈরি ও প্রিন্ট করা যায়। অভিভাবক নিজের লগইন থেকেও ফলাফল দেখতে পারেন।

প্রতিষ্ঠানে যে পরিবর্তন আসে

  • নম্বর যোগ ও গ্রেড বসানোর ভুল কার্যত শূন্যে নেমে আসে
  • ফলাফল তৈরি হতে দিনের পর দিন লাগে না
  • নির্দিষ্ট সময়ের আগে ফলাফল ফাঁস হওয়ার সুযোগ থাকে না
  • অভিভাবক ঘরে বসেই ফলাফল ও মার্কশিট দেখতে পারেন

সব ফিচার দেখুন

আপনার প্রতিষ্ঠান ডিজিটাল করতে আজই শুরু করুন

14 দিন ফ্রি ব্যবহার করে দেখুন। কার্ড লাগবে না, আগে কোনো টাকা দিতে হবে না। পছন্দ না হলে কোনো বাধ্যবাধকতা নেই।

+8801978121827[email protected]