অনলাইন ভর্তি ও নিবন্ধন
নতুন শিক্ষার্থীর আবেদন গ্রহণ, যাচাই এবং ভর্তি নিশ্চিত করা যায় সিস্টেমের ভেতরেই। ভর্তির সময়েই শ্রেণি, শাখা ও বেতন কাঠামো নির্ধারিত হয়ে যায়, তাই আলাদা করে কিছু বসাতে হয় না।
প্রতিটি শিক্ষার্থীর তথ্য আলাদা খাতায় বা এক্সেল ফাইলে ছড়িয়ে থাকলে ভর্তির সময়, ফলাফলের সময় এবং বেতন আদায়ের সময় একই তথ্য বারবার খুঁজতে হয়। OurCampusBD-তে শিক্ষার্থীর প্রোফাইল একবার তৈরি হয় এবং উপস্থিতি, বেতন, পরীক্ষা ও আইডি কার্ড — সব জায়গায় সেই একই তথ্য কাজে লাগে।
নতুন শিক্ষার্থীর আবেদন গ্রহণ, যাচাই এবং ভর্তি নিশ্চিত করা যায় সিস্টেমের ভেতরেই। ভর্তির সময়েই শ্রেণি, শাখা ও বেতন কাঠামো নির্ধারিত হয়ে যায়, তাই আলাদা করে কিছু বসাতে হয় না।
নাম, ছবি, জন্মতারিখ, ঠিকানা, পূর্ববর্তী প্রতিষ্ঠান, অভিভাবকের নাম ও মোবাইল নম্বর — সবকিছু একটি প্রোফাইলে। অভিভাবকের নম্বর এখানেই থাকে বলে SMS পাঠাতে আলাদা তালিকা লাগে না।
শ্রেণি, শাখা, বিষয় ও শিফট আপনার প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী তৈরি করা যায়। মাদ্রাসার ক্ষেত্রে হিফজ, কিতাব ও সাধারণ বিভাগ আলাদা শাখা হিসেবে রাখা যায়।
প্রতিটি শিক্ষাবর্ষের ভর্তি আলাদা করে সংরক্ষিত হয়। বছর শেষে শিক্ষার্থীদের পরের শ্রেণিতে তোলা যায়, আর পুরোনো বছরের ফলাফল ও হাজিরা অক্ষত থাকে।
শিক্ষার্থী ও অভিভাবক নিজেরাই লগইন করে হাজিরা, ফলাফল, বকেয়া ও নোটিশ দেখতে পারেন। অফিসে ফোন করে জানতে চাওয়ার চাপ অনেকটাই কমে যায়।
শ্রেণি, শাখা, শিক্ষাবর্ষ বা অবস্থা অনুযায়ী শিক্ষার্থী খুঁজে বের করা যায় এবং সেই তালিকা PDF বা এক্সেলে নামিয়ে নেওয়া যায়।
14 দিন ফ্রি ব্যবহার করে দেখুন। কার্ড লাগবে না, আগে কোনো টাকা দিতে হবে না। পছন্দ না হলে কোনো বাধ্যবাধকতা নেই।